আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত

দিনাজপুর প্রতিনিধি 
২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৯ আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২১

দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় আরিফ ফিলিং স্টেশনে আগুন লেগেছে। এতে স্টেশনে থাকা চারটি যানবাহন পুড়ে যায়। আগুন নেভাতে দেরি করে আসায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালায়। এতে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে আরিফ ফিলিং স্টেশনে একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। এ সময় আগুন ধরে যায়। এতে স্টেশনের সামনে পার্কিং করে রাখা দুটি ট্রাক, তেলবাহী লরি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছান। তারা রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে দেরি করে আসায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে দুই কর্মী আহত হন। 

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দিনাজপুর সদর, কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে এক ব্যক্তির হাত ও চারটি যানবাহন পুড়ে গেছে। এরপরই দেরি করে আসার অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের ওপর হামলা চালায় কয়েকজন ব্যক্তি। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম