টাঙ্গাইলে এক পৌরসভা ও ২৪ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ 

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ০৯:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯:৫০

টাঙ্গাইলের তিন উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে জেলার কালিহাতী, মধুপুর ও নাগরপুরে ব্যালটে ও ঘাটাইল পৌরসভায় ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ শুরু হয়।

জানা যায়, ঘাটাইল পৌরসভা নির্বাচনে চার মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কালিহাতী, মধুপুর ও নাগরপুর উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ৮৬৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি একটি কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

চারটি নির্বাচনি এলাকায় মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার ১৬৪ জন। ভোটকেন্দ্র ২৪৬টি। নির্বাচনে ১২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘাটাইলের মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহ কামাল পাশা বলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। 

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে পর্যান্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আক্কেল মেম্বারের ছেলে তোতা শেখ (৪০) নিহত হন। এঘটনায় নিহতের ভাই রফিক শেখসহ চার জন আহত হন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম