স্লো ইভিএম, সময় পার হলেও কেন্দ্রের বাইরে ভোটাররা

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৭:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:০২

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোটের নির্ধা‌রিত সময় শেষ হ‌লেও শত শত ভোটার এখনও কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। র‌বিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়।

কিন্তু সন্ধ্যা পৌনে ৪টায়ও পৌরসভার ৬নং ওয়া‌র্ডের ঘাটাইল প‌শ্চিমপাড়ার তাহ‌ফিজুল কোরআন এব‌তেদায়ি নুরানি মাদ্রাসা ও চান্দশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে শত শত ভোটার‌কে লাইনে দাঁড়িয়ে থাক‌তে দেখা গেছে। প্রায় সব কেন্দ্রেই একই অবস্থা বলে জানা গেছে।

বিকাল ৪টা পর্যন্ত তাহ‌ফিজুল কোরআন এব‌তেদায়ি নুরানি মাদ্রাসা কেন্দ্রে দুই হাজার ৯৮ ভোটা‌রের ম‌ধ্যে এক হাজার ৩০০ জন তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রে‌ছেন। বাকিদের অনেকে ভোট দিতে কেন্দ্রে বাইরে অবস্থান করছেন।

চান্দশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

ভোটারদের অভি‌যোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে র‌য়ে‌ছেন তারা। খুবই ধীরগ‌তি‌তে ভোটগ্রহণ চলছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে পড়েছেন তারা।

এদিকে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহ‌ণে ধীরগতি হ‌য়ে‌ছে। এছাড়া দীর্ঘক্ষণ মে‌শিন চালু থাকায় সে‌টি ধীর হয়ে যাচ্ছে।

তাহ‌ফিজুল কোরআন এব‌তেদায়ি নুরানি মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, ‘নির্ধা‌রিত সম‌য়ের মধ্যে এই কেন্দ্রে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ইভিএম মে‌শিন দীর্ঘক্ষণ চালু থাকায় ঠিকমতো কাজ করছে না। অনেক ভোটা‌রের হাতের আঙুলের ছাপ না আসায় ভোটগ্রহ‌ণে দেরি হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম