বাড়িঘর ভেঙে রাস্তা নির্মাণ, ক্ষতিপূরণের আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৮:৩০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:৩০

বাড়িঘর ও দোকানপাট ভেঙে গাজীপুর সিটি করপোরেশনের সড়ক নির্মাণের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট মহলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব উন্নয়নকাজ চলছে ক্ষতিপূরণের ব্যবস্থা রেখে সেগুলো অব্যাহত রাখা হবে।

রবিবার (২৮ নভেম্বর) সিটি করপোশেনের ভারপ্রাপ্ত মেয়রের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি। ভারপ্রাপ্ত মেয়র বলেন, মহানগরের প্রথম সভায় যেখানে প্যানেল মেয়র গঠন করতে হয়; সেখানে এই প্রক্রিয়াটি গত তিন বছরে করা হয়নি।

দায়িত্ব গ্রহণের দিন দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় বিকাল সাড়ে ৩টায়। সকাল ১০টা থেকে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে নাগরিকরা নগর ভবনে আসতে থাকেন। মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নেতৃত্বে নাগরিকরা নগর ভবনে জড়ো হন। দুপুর ১২টার দিকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। এরপর ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে সঙ্গে নিয়ে নগর ভবনের সম্মেলনকক্ষে প্রবেশ করেন।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া বলেন, গাজীপুরের দুই জন মন্ত্রীকে নিয়ে যেমনি আমরা গর্ব করি, তেমনি বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের জন্য সরা দেশে লজ্জিত।

কাউন্সিলর নুরুল ইসলাম নূরু বলেন, সেবা করার জন্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু পরিস্থিতির কারণে গোলাম হতে হয়েছে। সিটি করপোরেশনে প্রতিবছর কমপক্ষে দুই হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। অথচ এসব অর্থের হিসাব পাইনি। হাজার হাজার টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়ার কথা শুনেছি গত তিন বছরে। এগুলো কোথায় এবং কীভাবে খরচ হয়েছে তার হিসাব পাইনি।

কাউন্সিলর শাহজাহান সাজু বলেন, অহংকার ও দম্ভের পতন হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিতে হবে।

কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, কারও ছাতা কিংবা জুতা টানার জন্য কাউন্সিলর হইনি। যার যার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করেন। গাজীপুরবাসী লুটপাট ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে।

টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির জন্য বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে দেশ থেকে উৎখাত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউল্লাহ মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান, ভিপি আফজাল হোসেন সরকার রিপন, প্যানেল মেয়র অ্যাডভোকেট আয়েশা আক্তার, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, কাজী ইলিয়াস, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি