টাঙ্গাইলে বাসের আঘাতে প্রাণ গেলো কাভার্ডভ্যান চালকের 

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ১২:২৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:২৯

টাঙ্গাইলে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার নগর জলফৈ এলাকায় এ ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি কাভার্ডভ্যানের চালক। তবে তাৎক্ষণিকভাবে তার পুরো ঠিকানা পাওয়া যায়নি।

ইয়াসির আরাফাত বলেন, ‘ন্যাশনাল ট্রাভেলস-এর একটি বাস ও ওয়ালটনের ছোট একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কাভার্ডভ্যানটি সড়কে
উল্টে যায়। এ সময় চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আহত চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। বাস চালক জাহাঙ্গীর হোসেন আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম