কিশোরগঞ্জের ২৪ ইউপিতে থাকছে না নৌকা প্রতীক

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ০১:৪৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০১:৪৩

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলায়। উপজেলাগুলো হলো ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম। তিন উপজেলার ২৪ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

তিনি বলেন, আমার সংসদীয় আসনের তিন উপজেলায় কখনও নৌকা প্রতীক পরাজিত হয়নি। এখানে আওয়ামী লীগের প্রচুর যোগ্য মনোনয়নপ্রত্যাশী নেতা রয়েছেন। নৌকা প্রতীক দেওয়া হলে বিজয়ী কিংবা পরাজিত যারা হবেন তারা আওয়ামী লীগেরই। যোগ্য কাউকে মনোনয়ন দিলে অন্যদিকে যোগ্য আরও অনেকে বাদ পড়বেন। সবদিক বিবেচনা করে শান্তি শৃঙখলা যাতে বিনষ্ট না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আমি আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের কাছে আবেদন করেছিলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার সাত ও অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইটনা উপজেলার ৯ ইউপিতে ভোটগ্রহণ হবে পরের ধাপে। এই উপজেলার ইউনিয়নগুলোর এখনও তফসিল ঘোষণা হয়নি।

হাওর অধ্যুষিত তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত সংসদীয় আসনটি স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। এই আসন থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক টানা তিনবারের সংসদ সদস্য।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম