শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে কুঞ্জলতা ফেরি মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে আসে।

এর আগে, ৪ ডিসেম্বর দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৩ নম্বর ঘাট থেকে যাত্রী ও ৪৫টি যানবাহন নিয়ে পরীক্ষামূলকভাবে মাঝিরকান্দির দিকে ছেড়ে আসে ফেরি কুঞ্জলতা। নাব্য সংকটে নদীতে কয়েকবার আটকা পড়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তিন দিন পর আবার ফেরি চলাচল শুরু হলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাণিজ্যিক পরিচালক মো. আশিকুজ্জামান বলেন, ‘সকাল ৭টায় পরীক্ষামূলকভাবে ৪০টি ছোট গাড়ি ও মোটরসাইকেল নিয়ে কুঞ্জলতা ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। নির্বিঘ্নে এটি মাঝিরকান্দিতে পৌঁছেছে। এরপর বিকাল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই নৌপথে নিয়মিত ফেরি চলাচল করবে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম