টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর সঙ্গে অভিমান করে দুই বছরের শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন স্বপ্না রায়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
স্বপ্না রায় ওই গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী। এ ঘটনায় তার দুই বছরের শিশুপুত্র সিয়াম রায়ও মারা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বপ্না রায় ও তার স্বামী সুশান্ত রায় নয়াপাড়া এলাকায় দর্জির কাজ করেন। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সুশান্ত রায় বাড়ি থেকে বের হয়ে যান। এই অভিমানে স্বপ্না রায় শিশুসন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায়।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব খান বলেন, ঘটনার পরপরই লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা লাশ নিয়ে যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।









