শিবচরে নসিমন উল্টে দুই নির্মাণশ্রমিক নিহত, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ০১:২২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০১:২২

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণশ্রমিক  নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ নির্মাণশ্রমিক।

রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত হাজী শরীয়তুল্লাহ সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লোকমান মাদবর (৩৮) ও ইলিয়াস আকন (৩০)। লোকমান শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চর গজারিয়া গ্রামের হামেদ মাদবরের ছেলে ও ইলিয়াস উপজেলার কাদিরপুর ইউনিয়ন মানিকপুর এলাকার মান্নান আকনের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। শিবচর হাইওয়ে থানার এসআই মো. বিপ্লব এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিবচরের দত্তপাড়া এলাকায় একটি বাড়িতে ছাদের ঢালাইয়ের কাজ শেষে নসিমনে করে ১৭ জন নির্মাণশ্রমিক শিবচর বাজারে যাচ্ছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাস দিয়ে একটি মাইক্রোবাস হঠাৎ সামনে চলে এলে পাশ কাটাতে গিয়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ১২ জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

নিহত লোকমান মাদবরের চাচাতো ভাই মো. মোস্তফা বলেন, আমার ভাই সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তাদের বহনকারী নসিমনটি উল্টে আহত হন।পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে মারা যান। আমার ভাইয়ের এক সহকর্মীও মারা গেছেন।

এসআই বিপ্লব বলেন, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ১২ জন শ্রমিক আহত হন। এর মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী