ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা-মেয়ে হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২১, ১৬:১২আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৬:১২

গাজীপুরের দক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই পরিবারের আরও দুই জন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—দক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও ছেলে শোয়াইব (২)। আহত হয়েছেন আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার দিনার এলাকায়।

রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, আবুল হাসান মাইক্রোবাস চালিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তপুরে মামার বাড়ি যাচ্ছিলেন। দক্ষিণ খান রেলক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসের পেছনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহমুদা আক্তার ও শোয়াইবের মৃত্যু হয়। মেয়ে লাবিবাসহ আহত হন আবুল হাসান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।  

আহত আবুল হাসান জানান, দুর্ঘটনার আগে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিল। এ কারণে তিনি মাইক্রোবাসটি নিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। অর্ধেকের বেশি পার হয়ে গেলেও পেছনের অংশে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার হেলালউদ্দিন জানান, ঘন কুয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পেছনে ধাক্কা দেয়।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম