দীর্ঘ ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৫

ঘনকুয়াশার কারণে টানা দশ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় আটকে পড়ে সহস্রাধিক  যান। ভোগান্তিতে পড়েন বহু মানুষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাঝপদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া মাঝপদ্মায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়েছিল।’

ফেরি সেক্টরের এই কর্মকর্তা ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, কুয়াশার তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছের বস্তুটিও দেখা যাচ্ছিল না। এ জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র মতে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি আটকে পড়ে।

এদিকে, আরিচা-কাজিরহাট নৌ রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক