পরীক্ষা শেষে ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ২২:২৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২২:২৬

টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা উল্টে আঁখি আক্তার নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর-পাথরঘাটা আঞ্চলিক সড়কের ত্রিমোহন নামক স্থানে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের বংশাই নদীতে পড়ে তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু এ তথ্য নিশ্চিত করেছেন। আঁখি আক্তার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। সে বাঁশতৈল খলিলুর রহমান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, আঁখি দুপুরে পরীক্ষা শেষে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় ত্রিমোহন নামক স্থানে পৌঁছালে চালক সামনে থাকা একটি রিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে বংশাই নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন চালক ফরহাদ মিয়া, আঁখির মা ফরিদা ইয়াসমিন ও অটোরিকশাটি উদ্ধার করলেও আঁখি আক্তার নিখোঁজ হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে আঁখির লাশ উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের