কোনও ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না: নানক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২১, ০৩:০৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:০৭

ভেদাভেদ ভুলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই এক হয়েছেন। ১৬ জানুয়ারির নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে তারা বিজয়ী করবেন। কোনও ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে দেওভোগের শেখ রাসেল পার্কে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত মহা-সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নানক আরও বলেন, প্রতিযোগিতা কোনও অবস্থাতেই যেন প্রতিহিংসায় পরিণত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

সাবেক প্রতিমন্ত্রী বলেন, নাসিক নির্বাচনে বিএনপির একজন প্রার্থী খোলস বদলে স্বতন্ত্রের তকমা লাগিয়ে মাঠে নেমেছেন। এটি বিএনপি-জামাতের আরেক কৌশল। এ সম্পর্কে সর্তক থাকতে হবে।

সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে, আইভী ৬৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন। নারায়ণগঞ্জের মানুষ আইভীকে ভোট দিতে প্রস্তুত।

বিএনপির প্রার্থী তৈমুল আলমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তিনি গোস্ত খাবেন না, তবে সুরা খাবেন।  বিএনপি করেন, কিন্তু ধানের শীষ প্রতীকে আস্থা নেই। তাই অন্য মার্কা নিয়ে জিততে চান।’

কোনও ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না: নানক

ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক র্মীজা আজম এমপি  বলেন, ‘দেশে যখনই নির্বাচন আসে আওয়ামী লীগের প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে। নারায়ণগঞ্জের মানুষ এই অপশক্তিকে পছন্দ করে না বলেই ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হন।’

সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, নিম্নচাপ যখন হয় তখন কিন্তু সিগন্যাল দেয়। আজকের এই জনস্রোত ১৬ তারিখের বিজয়ের সিগন্যাল।

নাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ২০০৩ সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন নির্বাচন করে জিতেছিলাম। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম। এখানকার রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতিতে সেটার ঐতিহ্য আছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক র্মীজা আজম, আহমদ হোসেন, এ বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, সাহাবুদ্দিন ফরাজি, শামীম আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ, মো. বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, আরজু রহমান ভূঁইয়া, মিজানুর রহমান বাচ্চু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান ও সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ আরও অনেকে।

/এফএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের