জাল ভোট দিতে এসে দশম শ্রেণির শিক্ষার্থী আটক

রাজবাড়ী সংবাদদাতা
২৬ ডিসেম্বর ২০২১, ১৮:১৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:১৩

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে জাল ভোট দিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। ওই এলাকার স্থানীয় এক বড় ভাইয়ের নির্দেশে জাল ভোট দিতে কেন্দ্রে এসেছে বলে জানিয়েছে সে।

রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ১নং সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাকে আটক করে। এ সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা, জাতীয় গোয়েন্দা সংস্থা রাজবাড়ীর সহকারী পরিচালক গোলাম রব্বানী ও প্রিসাইডিং কর্মকর্তা অমর অধিকারী ওই কেন্দ্রে উপস্থিত ছিলেন।

স্বপন কুমার সাহা জানান, ওই কেন্দ্র পরিদর্শনে গেলে চার নম্বর বুথে ছেলেটিকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করা হয়। একপর্যায়ে সে জাল ভোট দিতে আসার কথা স্বীকার করলে তাকে কর্তব্যরত পুলিশ আটক করে প্রিসাইডিং কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অমর অধিকারী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টিম এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক শিক্ষার্থী আপাতত প্রশাসনের কাছে রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম