অনিয়মের অভিযোগে টাঙ্গাইলে ২ প্রার্থীর ভোট বর্জন

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫১

টাঙ্গাইলে জাল ভোটসহ অনিয়মের অভিযোগ তুলে দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন ক‌রে‌ছেন। র‌বিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলার গো‌বিন্দাসী ইউনিয়নে বি‌দ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম আমিন ও ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে রফিকুল ইসলাম খান ভোট বর্জনের ঘোষণা দেন। দুজনই আনারস প্রতীকের প্রার্থী ছিলেন।

ভোট বর্জনকারী আমিনুল ইসলামের অভিযোগ, ‘নির্বাচনে সকালের দি‌কে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হ‌লেও প‌রে পরাজিত হওয়ার আশঙ্কায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় বহিরাগতদের নি‌য়ে জোরপূর্বক ভোট প্রদান, কেন্দ্র দখল ও প্রভাব বিস্তার ক‌রে নৌকায় ভোট নেওয়া হচ্ছে। অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌কে জানানো হ‌লেও কোনও ব্যবস্থা নেয়নি।’

তার আরও অভিযোগ, ‘প্রহসনের নির্বাচনে ভোট কারচুপির ঘটনায় সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। কেন্দ্র থেকে আনারস প্রতীকের এজেন্টদের বের ক‌রে দি‌য়ে জাল ভোট দেওয়া হ‌য়ে‌ছে।’ তিনি আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের বাড়িঘরে নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

ভোট বর্জনকারী আরেক প্রার্থী রফিকুল ইসলাম খানের অভিযোগ, ‘আওয়ামী লীগের কর্মীরা নৌকা প্রতীকে সিল ও জাল ভোট দিচ্ছিল। প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই একই অবস্থা। প্রশাসনকে জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এ জন্য ভোট বর্জন করেছি।’

উপজেলা নির্বাচন ও রিটা‌র্নিং কর্মকর্তা নাজমা সুলতানা ব‌লেন, ‘কোনও লি‌খিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গো‌বিন্দাসী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হো‌সেন চকদার ও দেউলাবাড়ী ইউনিয়নে নৌকার প্রার্থী সুজাত আলী খান মাস্টার।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম