ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যুর ঘট্নায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ২৩:২৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২৩:২৪

নারায়ণগঞ্জ সদরের ফলপট্টি রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় তিন জনের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

রাত ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক বলেন, বাস ও ট্রেনের দুর্ঘটনাটি মর্মান্তিক। এতে তিন জনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসে কোনও যাত্রী ছিল বলে দাবি করেন জেলা প্রশাসক। 

তিনি বলেন, ফুটপাতে থাকা এক ব্যক্তি ও পথচারী ঘটনাস্থলে মারা যান। তবে তাদের পরিচয় জানা যায়নি। হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দেবে দুর্ঘটনার জন্য কে দায়ী, কি কারণে দুর্ঘটনা ঘটেছে। আশা করি, সব তথ্য উঠে আসবে। তদন্ত প্রতিবেদন পেলে সেই আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, যারা মারা গেছেন; তাদের দাফনের জন্য জেলা প্রশাসনের তহবিল থেকে ২৫ হাজার টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী