কণ্ঠশিল্পী মমতাজের বাবার স্মরণে ২ দিনব্যাপী মেলা শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ২২:৫১আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২২:৫১

মানিকগঞ্জের সিঙ্গাইরে বাউল মধু বয়াতির স্মরণে দুই দিনব্যাপী মধুর মেলা শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ২১তম এই মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাউল সাধক মধু বয়াতি কণ্ঠশিল্পী ও স্থানীয় সংসদ মমতাজ বেগমের বাবা। বাবার মৃত্যুর পর থেকে তার নামানুসারে সিঙ্গাইর উপজেলার ভাকুম গ্রামে এই মেলার আয়োজন করে আসছেন মমতাজ বেগম।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতাজ বেগম। প্রধান অতিথি হিসেবে  ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, সিঙ্গাইর পৌর মেয়র আবু নাঈম মোহাম্মদ বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শহিদুর রহমান ও সায়েদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কণ্ঠশিল্পী ও এমপি মমতাজ বলেন, ‘আকাশ সংস্কৃতির মহারণে বাঙালির হাজার বছরের মহিমান্বিত লোকজ গান আজ নিদারুণ আগ্রাসনের শিকার। তবুও দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্তরে ও আবেগে ধারণ করে আপন অস্তিত্বকে লালন করা একান্ত প্রয়োজন। সেই উপলব্ধি থেকে বাবা বাউল সাধক মধু বয়াতির স্মরণে প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন করেছি।’

শনিবার থেকে দুই দিনব্যাপী এই মেলায় দেশের খ্যাতিনামা বাউল শিল্পীরা বিচার গান, বৈঠকি গান, পালাগান ও জারি গান পরিবেশন করবেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম