টাঙ্গাইলে ছুরিকাঘাতে গরু ব্যবসায়ীকে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ০২:২৪আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০২:২৪

টাঙ্গাইলের মধুপুরে ছুরিকাঘাতে মোবারক হোসেন (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। 
এ ঘটনায় হোসেন আলী নামে আরেক গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়া‌রি) বিকাল ৩টার দি‌কে উপজেলার মহিষমারা জটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত মোবারক হোসেন উপ‌জেলার জটাবাড়ি এলাকার মৃত জুলহাস ফকিরের ছেলে। তি‌নি গরু ব‌্যবসায়ী ছিলেন।

নিহতের চাচাতো ভাই আনিসুর রহমান জানান, মোবারক গরুর ব্যবসা করতেন। তার সঙ্গে উপজেলার তোরাপবাজার এলাকার গরু ব্যবসায়ী হোসেন আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন ধারালো ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করেন। স্থানীয়রা এগিয়ে গিয়ে হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় মোবারককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গরু ব্যবসার দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান