নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে নাজমা আক্তার (২৮) নামের পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে ফতুল্লার ভূইগড় পশ্চিম পাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাজমা আক্তার ফতুল্লার দেলপাড়া এসবি গার্মেন্টের শ্রমিক। তার স্বামী নূর নবী ব্যাটারি চালিত রিকশা (ইজিবাইক) চালক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সকালে বাড়ির মালিক আসাবউদ্দিনের লোকজন বাড়ি ভাড়া নিতে এসে দেখে নাজমার লাশ বিছানা পড়ে আছে। পরে সংবাদ পেয়ে দুপুরে নাজমার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহতের গলায় শ্বাসরোধের দাগ রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। পলাতক নূরনবীকে আটকে অভিযান চলছে।
/এসএম/








