শ্রদ্ধা ও ভালোবাসায় কিশোরগঞ্জে সৈয়দ আশরাফকে স্মরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১৫:৩৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫:৩৭

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করেছেন আওয়ামী লীগের কিশোরগঞ্জের নেতাকর্মীরা। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে দলটির সাবেক সাধারণ সম্পাদকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এছাড়া সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পারিবারিকভাবে গ্রামের বাড়ি সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফ।

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের