এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ১৫:২৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৫:২৪

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছিল চলতি আইপিএলের প্রথম জয়। তারপর হারতে হারতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিলেন বিরাট কোহলিরা। মানসিকভাবে হয়তো ভেঙে পড়ছিলেন তারা। প্রথম জয়ের ঠিক একমাস পর এলো দ্বিতীয় জয়। বৃহস্পতিবার তারা ফর্মের তুঙ্গে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ছয় ম্যাচ পর জিতলো। এই সাফল্য দলের অন্যতম তারকা ফাফ ডু প্লেসিকে স্বস্তির নিশ্বাস ফেলার উপলক্ষ করে দিয়েছে।

বেঙ্গালুরু আগে ব্যাটিংয়ে নেমে কোহলি ও রজত পতিদারের হাফ সেঞ্চুরিতে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করে। কিন্তু গত কয়েক ম্যাচে ব্যাট হাতে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলা হায়দরাবাদের সামনে এই রানকে নিরাপদ মনে হয়নি। তবে স্বপ্নীল সিং, করণ শর্মা ও ক্যামেরন গ্রিন বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বেঙ্গালুরুর ৩৫ রানের জয়ে ভূমিকা রাখেন। ৮ উইকেটে ১৭১ রান করে হায়দরাবাদ।

৯ ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে সবার শেষে আছে বেঙ্গালুরু। তবে এই জয় দলের মনোবল চাঙ্গা করে তুলেছে মনে করেন ডু প্লেসি।

বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান ওপেনার ম্যাচ শেষে বলেছেন, ‘শেষ দুটি ম্যাচে আমরা দারুণ লড়াইয়ের আভাস দিয়েছিলাম। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ২৭০ এর বেশি রান হয়েছিল, আমরা ২৬০ এর একটু বেশি করেছিলাম। তারপর কলকাতা ম্যাচেও হারলাম মাত্র ১ রানে। প্রায় রেকর্ড রান তাড়া করতে হতো। আমরা বেশ কাছে ছিলাম। কিন্তু ম্যাচ জিততে দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। এখন অনেক বেশি স্বস্তি পাচ্ছি। কোথায় আছি সেটা ব্যাপার নয়।’

তিনি আরও বলে গেলেন, ‘আপনি যখন জিতবেন না, সেটার প্রভাব আপনার ওপর পড়বে। মানসিকভাবে প্রভাবিত করবে, আপনার আত্মবিশ্বাসকে নাড়া দেবে। আজ রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি