ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১২:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে গেছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনও ট্রলারের ১০ জন নিখোঁজ রয়েছেন।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ট্রলারটি যাত্রী নিয়ে বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশায় ট্রলারচালক স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। এ কারণে  এম ভি সোবহান নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে ট্রলারটি নদীতে তলিয়ে যায়। 

অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অভিযান শুরু করেন। তবে দুপুর পৌনে ১২টা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। ডুবে যাওয়া ট্রলারের অবস্থানও শনাক্ত করা যায়নি। 

তিনি আরও জানান, ট্রলারের অধিকাংশ ছিলেন পোশাককর্মী। দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ধলেশ্বরীর তীরে ভিড় করছেন স্বজনরা। তাদের মধ্যে একই পরিবারের চার জন রয়েছেন। এক বছর বয়সী একটি শিশুও রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী