শ্রীপুরের কাওরাইদে ব্যালট ছিনতাই করে বাক্সে দেওয়ার অভিযোগ 

গাজীপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৪:১৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৫:২৩

গাজীপুরের কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাওরাইদ নিন্ম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেড় ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত ছিল। ব্যালট পেপার ছিনতাই এবং দুই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। 

এ ঘটনায় সাধারণ ভোটার ও অন্যপ্রার্থীর সমর্থকরা ভোট গ্রহণ স্থগিত চেয়ে বিক্ষোভ করেন। পরে বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ স্থগিতের পর বিজিবি সদস্যরা মাইকিং করে পুনরায় সাধারণ ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান। 

গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জুথী পুনরায় ভোট গ্রহণ চালুর নির্দেশ দেন। তিনি বলেন, যেসব ব্যালট পেপারে সিল দিয়ে বক্সে ঢুকানো হয়েছে, সেগুলো চিহ্নিত করা সম্ভব। কারণ, সেগুলোর পেছনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর বা সিল নেই।

 প্রিসাইডিং অফিসার অমিত দাস জানান, বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ১০ টি বুথে ভোট গ্রহণ হয়েছে। স্থগিতের পর পুনরায় ভোট শুরু হয়। 

চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান মন্ডল (ঘোড়া) এবং ড. এ কে এম রিপন আনসারী বলেন, ব্যালট পেপার ছিনতাই হয়েছে তা বাস্তবেই বাতিল হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান। তারা নতুন করে ভোট গ্রহণের দাবি জানান। 

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি