ঘন কুয়াশায় ছাড়েনি ফেরি, অ্যাম্বুলেন্সে মারা গেলো শিশুটি

রাজবাড়ী সংবাদদাতা
০৬ জানুয়ারি ২০২২, ২১:৫৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২২:০৫

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সেই ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ৭নং ফেরিঘাটের পন্টুনে পারের অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্সে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর বাবার নাম মো. নাজিমুল ইসলাম ও মা তানজিনা খাতুন। এটি প্রথম সন্তান। তাদের বাড়ি মেহেরপুর জেলা গাংনী থানার মাজমারি গ্রামে।

শিশুটির মা তানজিনা খাতুন আহাজারি করতে করতে বলেন, ‘ঘাট কর্তৃপক্ষের অবহেলা আর গাফিলতির কারণে আজ আমার একমাত্র কলিজার টুকরো মারা গেলো। তারা ইচ্ছা করলে আমাদের নিয়ে ওপারে যেতে পারতো। কিন্তু তারা ফেরি ছাড়লো না।’

বাবা নাজিমুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার শিশুটি কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। ওই হাসপাতালে সুস্থ না হওয়ায় ছাড়পত্র দিয়ে ঢাকার শিশু হাসপাতালে রেফার্ড করে। আমি অ্যাম্বুলেন্সে করে রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে আসার পর দেখি, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ। সারা রাত ৭নং ফেরিঘাটে অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চা নিয়ে বসে থাকি। ভোরের দিকে অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেনটি শেষ হয়ে যাওয়ায় আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে।’

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু: দরজা বন্ধ থাকার অভিযোগ
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
সর্বশেষ খবর
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী 
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী 
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন