গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

গাজীপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ১৫:৫০আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৫:৫০

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক ও এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এবং কালীগঞ্জ উপজেলার কালিহাসি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, বাড়ির পাশের একটি ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আবদুল্লাহ (৪৫)। এ সময় গাজীপুর-ইটাখোলা সড়কের কালিহাসি পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল্লাহর মৃত্যু হয়। 

নিহত আব্দুল্লাহ উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত আউয়াল হোসেনের ছেলে। তিনি ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কোনও অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মাওনা হাইওয়ে থানার এসআই হাদিউল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় নাদিরা খাতুনকে (৪০) ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নাদিরা সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই গ্রামের আব্দুর রউফের স্ত্রী। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম