বিজয়ী নারী ইউপি সদস্যের কান ছিঁড়ে দিলেন পরাজিত প্রার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ১৮:৩৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৮:৪৬

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী নারী সদস্যের কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম হাবেজা বেগম। তিনি বয়ড়া ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।

স্থানীয়রা জানায়, গত বুধবার হেলিকপ্টার প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন হাবেজা বেগম। একই এলাকার কলম প্রতীকের প্রার্থী নার্গিস আক্তার তার কাছে পরাজিত হন। শুক্রবার সকালে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন হাবেজা। এ সময় নার্গিস আক্তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা করেন। হামলায় হাবেজা বেগমের কান ছিঁড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাবেজা বেগমের স্বামী রতন প্রামাণিক বলেন, ‘আমার স্ত্রী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে পরাজিত প্রার্থী নার্গিস আক্তার ও তার স্বামী রউফ মোল্লাসহ কয়েকজন অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমার স্ত্রীর কান ছিঁড়ে গেছে।’

এ বিষয়ে নার্গিস আক্তার বলেন, ‘হাবেজা বেগমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে গালিগালাজ করেন। আমাকে মারতে আসলে ধাক্কা দিই। পরে তার কান কেটে গেছে।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম