কড়া নিরাপত্তায় ফাঁসির আসামি নূর হোসেনকে আদালতে হাজির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১৭:১৭আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:২৮

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনসহ তার তিন সহযোগীকে মাদক মামলায় আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে হাজির করা অপর তিন জন হলেন, সেলিম, জামাল উদ্দিন ও আলী মোহাম্মদ। তারা সবাই সাত খুন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। মাদকের মামলায় জামিনে থাকা মাসুদ রানা ও জাহাঙ্গীর আলী রিপন সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিয়েছেন এবং আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার সময় চেয়েছেন নূর উদ্দিন ও শাহ জালাল বাদল।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নূর হোসেনের ভাই নুর উদ্দিন ৪ নম্বর ওয়ার্ডে এবং ভাতিজা শাহজালাল বাদল ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। একই মামলায় পলাতক রয়েছেন শাহজাহান ও সালাউদ্দিন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান জানান, ২০১৪ সালের ২৯ মে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শিমরাইল টেকপাড়ায় অভিযান চালিয়ে একটি টংঘর থেকে দুই হাজার ৯৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই শওকত হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছিলেন।

তিনি জানান, এ মামলায় নূর হোসেনসহ চার জনকে কাশিমপুর কারাগার থেকে পুলিশ কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করেছে। দুজন পলাতক রয়েছেন। আর চার জন জামিনে রয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি তাদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জন অপহৃত হন। ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। সাত খুনের এই মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনের মৃত্যুদণ্ড দেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম