আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ০১:৫১আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০১:৫১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুই নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ পোশাকশ্রমিক। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শ্রীনিবাসদী গ্রামের হাজেরা খাতুন (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা আক্তার (২০)। তারা উজান গোপিন্দী স্পেনিং মিলের শ্রমিক ছিলেন। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, রাতে কারখানা ছুটি হওয়ার পর কোম্পানির গাড়িতে করে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। বিনাইরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হন। আহতদের বেশিরভাগের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম/এলকে/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম