পানি ছিটিয়ে বন্ধ করা হলো ৪ ইটভাটা, জরিমানা তিন লাখ

মাদারীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১৮:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮:৪৩

মাদারীপুরে কাঠ পোড়ানোর দায়ে দিনব্যাপী ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় দুটি ইটভাটা মালিককে সাড়ে তিন লাখ টাকা ও চারটিতে পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোয়ার হোসেন জানান, ইটভাটায় পরিবেশ অধিদফতরের নিয়ম না মেনেই কাঠ পোড়ানো হচ্ছে- এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকার কারণে ও কাঠ পোড়ানোর দায়ে মেসার্স বেপারী ব্রিকসকে দুই লাখ ও এআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেপারী, এরআরবি, ইতালি ও এমএমবি ব্রিকসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মেসার্স ইতালি ও এমএমবি ব্রিকসকে নিয়মিত মামলাও দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পরিবেশ অধিদফতরের ফরিদপুর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. মনিরুজ্জামান শেখ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক নুর মোহাম্মদ শিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম