পাংশায় স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, স্বামী আটক 

রাজবাড়ী সংবাদদাতা
১৯ জানুয়ারি ২০২২, ১৫:২৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৫:৩৩

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রুবেল সরদার নিজ ঘরে হাসুয়া দিয়ে স্ত্রী লিপি বেগমকে (২৯) গলাকেটে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। 

রুবেল উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের ওকুল সরদারের ছেলে। 

স্থানীয়রা বলেন, সকালে রুবেল তার স্ত্রীকে সাজিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ঘোরা শেষে ঘরে ফিরে স্ত্রীকে হাসুয়া দিয়ে জবাই করেন।  

মাছপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোন্তাজ উদ্দিন খান বলেন, রুবেল এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেব পরিচিত ছিল। সকাল সাড়ে ৭টার দিকে রুবেল তার স্ত্রীকে জবাই করে হত্যা করে। রুবেলের তিনটি সন্তান রয়েছে। লিপির বাবার বাড়ি একই উপজেলার সাজুরিয়া গ্রামে। 

পাংশা মডেল থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, পারিবারিক অশান্তির কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমে রুবেল মাছের ব্যবসা করতো। তাকে মাদকাসক্তও বলা কঠিন। তবে রুবেলের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম