নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০৬:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৬:২৩

নারায়ণগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক নাসির উদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছে দলের কেন্দ্রীয় কমিটি। বুধবার (১৯ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগ দেওয়া হয় বলে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ গণমাধ্যকে নিশ্চিত করেছেন। 

নাসির উদ্দিন রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। গত ২৪ ডিসেম্বর দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র থেকে মেয়র পদে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয়ায় জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে তৈমুর আলম খন্দকারকে সরিয়ে প্রথম যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

গত ১১ জানুয়ারি মনিরুল ইসলাম রবিকে সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তাকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই সময় তৈমুর অভিযোগ করেছিলেন, তার পক্ষে নির্বাচনে কাজ করায় মনিরুল ইসলাম রবিকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে আহ্বায়ক কমিটির পদ থেকে অব্যাহতির ৯ দিন পর গত ৪ জানুয়ারি তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি। সবশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার দুদিন পর মঙ্গলবার রাতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তৈমুর আলম খন্দকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

অপর এক চিঠিতে তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকেও দল থেকে বহিষ্কার করে বিএনপি। তৈমুর আলম খন্দকারকে বহিষ্কারের একদিনের মাথায় জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক দায়িত্ব দিয়ে চিঠি দেওয়া হলো।

/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম