শিবচরে বিক্রয়কর্মীর লাশ উদ্ধার, সহকর্মীরা উধাও

মাদারীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০৯:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২:২২

মাদারীপুরের শিবচরে মো. শফিকুল ইসলাম (২৮) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয়কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে একটি পুরাতন থ্রি-হুইলার থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। 

নিহত যুবক বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নুরুল হকের ছেলে। তিনি কিউ রেক্স কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে শিবচরে কর্মরত ছিলেন।

শিবচর থানার এসআই রবিউল ইসলাম বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম তার দুই সহকর্মীকে নিয়ে থ্রি-হুইলারে করে শিবচরের মাদবরেরচরে বিভিন্ন বাজারে ওষুধ বিক্রি করতে যান। ফেরার পথে মাদবরেরচরের খাড়াকান্দি এলাকায় পৌঁছালে রাস্তার ওপর থাকা ড্রেজারের পাইপে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় দ্রুতগতির থ্রি-হুইলারটি।  

এ সময় গাড়ির নিচে চাপা পড়ে শফিকুল গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা দুই সহকর্মী স্থানীয়দের সহযোগিতায় ওই থ্রি-হুইলারে করে শফিকুলকে শিবচর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে শফিকুল ইসলাম প্রাণ হারান। 

পুলিশ ধারণা করছে, তখন তার সহকর্মীরা ভয়ে গাড়িতে লাশ ফেলে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধারের স্থান ও দুর্ঘটনা কবলিত উভয় স্থানই পরিদর্শন করেছে।

রনি হাওলাদার নামে মাদবরেরচর এলাকার এক যুবক বলেন, রাতে আমাদের এলাকায়  দুর্ঘটনায় এক লোক মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যায়।

শিবচর থানার এসআই রবিউল ইসলাম জানান, রাতে পৌরসভার শেখ হাসিনা সড়কে থ্রি-হুইলারের মধ্যে লাশ দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেন। খবর পেয়ে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। থ্রি-হুইলারটি জব্দ করেছে পুলিশ। মাদারীপুর সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হবে বলে জানান তিনি। 

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে আমরা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত শফিকুলকে কে বা কারা রেখে পালিয়ে গেছে সেটি আমরা নিশ্চিত নই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি