বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ২৩:১০আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২৩:১০

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে এ এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০)। এরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।  

মৃত দুজনের আত্মীয় আব্দুল জলিল বলেন, ‘মোতালেব হোসেন ও মাসুম সম্পর্কে মামাতো শ্যালক ও দুলাভাই। উপজেলার হাতিয়াতে মাসুমের আপন বোনের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে খাওয়া শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মারফিন হাসান বলেন, ‘বিয়ের দাওয়াত খেয়ে তারা বাড়িতে ফিরছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম