ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধা দগ্ধ, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১৫:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:২৬

টাঙ্গাইলের ভূঞাপুরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন মানসিক প্রতিবন্ধী জেলেমন (৭২) নামে এক বৃদ্ধা। রবিবার (২৩ জানুয়ারি) ভোররাতে ভূঞাপুর পৌরসভার ফসলান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন জিন্নাহ জানান, রাতে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। মুহূর্তে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসার ছয়টি রুমের আসবাবপত্র, স্বর্ণ ও নগদ সাড়ে সাত লাখ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়। আগুনে ঘরে থাকা একজন দগ্ধ হয়েছেন।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে আগুনে ওই বাসার ছয়টি রুমের আসবাবপত্র, নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া আগুনে এক নারী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

 

/এএম/টিটি/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি