ফরিদপুরের এসপি ও দুই ইউএনও করোনায় আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৭:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৭:৫৫

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ২৯৩টি নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৬৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে এসপি আলিমুজ্জামান, ইউএনও জেতী প্রু ও মাসুদুল আলম রয়েছেন। তিন জনই সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

সিভিল সার্জন বলেন, এসপি আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়া দুই ইউএনওর করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করান।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের