রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ 

মাদারীপুর প্রতিনিধি 
২৭ জানুয়ারি ২০২২, ০৯:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৯:৪৩

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট চলছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৪ হাজার ২১০। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন।

উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়ার মৃত্যুতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে  দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী আর স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন হাজী মোহাসিন মিয়া। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে শতভাগ বিজয়ী হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চৌধুরী। তিনি বলেন, রাজৈর উপজেলা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, তাই আমার বিজয় নিশ্চিত। 

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাসিন মিয়া জানান, নির্বাচনে কোনও কারচুপি না হলে আমার বিজয় সুনিশ্চিত। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু ভোটের দাবি করছি।

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনও কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। 

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ জুলাই ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বর মাসে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী