ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তাসহ নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ০২:১৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০২:১৯

ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ভাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৫)। অপরজন তার বিদেশফেরত বন্ধু মির্জা মো. ওয়াহিদুজ্জামান (৪০)। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভাঙ্গার হামিরদি বাসস্ট্যান্ডে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট-২২-৩০৫০) একটি নম্বরবিহীন অ্যাপাচি মোটরসাইকেলকে চাপা দিলে চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী ওয়াহিদুজ্জামানকে  ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামানের মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহত আনোয়ার অফিসের ইউনিয়ন সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ছেলে-মেয়েদের নিয়ে ভাঙ্গাতেই থাকতেন। তার মা ফরিদপুর শহরে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় নিজের মোটরসাইকেলে মির্জা মো. ওহিদুজ্জামানকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে হামেরদিতে পেছন দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়।

/এফএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি