জাবির সংরক্ষিত বনাঞ্চলে আগুন

জাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২২, ০৪:৩৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৮:৪৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুইমিংপুল সংলগ্ন মনপুরা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সেখানে আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ও নিরাপত্তাকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সবুজ শিকদার জানান, "দুপুরের পর দুজন বড় ভাইসহ আমি সুইমিংপুল এলাকায় হাঁটতে গিয়েছিলাম। হঠাৎ ধোঁয়া দেখে সেখানে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। হাতের কাছে পানি দেওয়ার সরঞ্জাম না থাকায় গাছের ডাল ভেঙে তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এসময় হলের বন্ধুদেরও জানাই। পরে মোস্তাফিজ, পার্থ, জাফর ও আসিফ সেখানে এসে আগুন নেভাতে সাহায্য করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা স্বাধীন ভাইও আগুনের কথা শুনে সেখানে আসেন। তিনিসহ কয়েকজন নিরাপত্তাকর্মীও আগুন নেভাতে সাহায্য করেন। পানি দিয়ে নেভানোর সুবিধা না থাকায় মনপুরা এলাকার অনেক জায়গাই পুড়ে যায়।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া স্বাধীন বলেন, "বিকাল ৪টার দিকে আগুনের কথা শুনতে পাই। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সবাই এক সঙ্গে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যদের কাছে জানতে পারি, কতিপয় বহিরাগত অজ্ঞাতনামা লোক আগুন জ্বালিয়ে চলে যায়। কারা আগুন জ্বালিয়েছে তাদের এখনও চিহ্নিত করা যায়নি। আগুন লাগার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে অবহিত করেছি।"

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, "বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রতি বছরই এমন আগুনের ঘটনা ঘটছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে।" জাবির সংরক্ষিত বনাঞ্চলে আগুন

/এমএস/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম