সাফারি পার্কে মারা গেলো আরও ২ জেব্রা 

গাজীপুর প্রতিনিধি 
৩০ জানুয়ারি ২০২২, ০৯:১৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৯:১৪

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ অপর জেব্রাটিও মারা গেছে। শনিবার (২৯ জানুয়ারী) রাতে জেব্রাটি মারা যায়। এ নিয়ে চলতি মাসে সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হলো। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবীর জানান, শনিবার সকালে দুটি জেব্রা অসুস্থ হয়ে পরে। তাৎক্ষণিক ওই অসুস্থ জেব্রা দুটিকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে সকালে একটি ও রাতে অপর জেব্রাটি মারা যায়। ২৫ জানুয়ারি গঠিত ৬ সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড পার্কে উপস্থিত হয়ে মৃত্যু রোধে করণীয় ও কারণ উদঘাটনে কাজ শুরু করেছে। 

বিশেষজ্ঞ টিমের সদস্য শহীদুল্লাহ মৃত্যুর কারণ ও দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তাছাড়া অতিরিক্ত কাঁচা ঘাস ছাড়াও স্ট্রেপ্টোক্কাস, ইড়কোলাই, কস্নস্টোডিয়াম, সালমোনিলা ও পাস্টুরেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে ২ জানুয়ারী থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পাঁচটি এবং নিজেদের মধ্যে মারামারি করে আরও চারটি জেব্রা মারা গেছে।

এ অবস্থায়  বিশেষজ্ঞরা বলছেন-  বিলচিং পাউডার ছিটিয়ে জেব্রার বসবাসের জায়গার মাটি ওলটপালট করে জীবাণু ধ্বংস করতে হবে, পার্কের জলাধারের পানি পরিবর্তন করতে হবে, জেব্রাগুলোকে টিকার আওতায় আনতে হবে, খাবার হিসেবে পরিপক্ক ঘাসের ব্যবস্থা করতে হবে, শুকনো খাবার ফাঙ্গাসমুক্ত করে পরিবেশন করতে হবে, ঘাস পানিতে ভালো করে ধৌত করে কেটে পাত্রে পরিবেশন করতে হবে, প্রাণীর বেষ্টনিতে বায়োসিকিউরিটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, অতিরিক্ত নিরাপত্তাকমীর্র ব্যবস্থা রাখতে হবে, পার্কের অভ্যন্তরে পতিত জমিতে ঘাস উৎপাদন করে খাবারের ব্যবস্থা করতে হবে, নাইট ভিশন ক্যামেরাসহ পুরো বেষ্টনিতে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডে ছিলেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক ড. আবু হাদী নুর আলী খান, একই বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক কাজী রফিকুল ইসলাম, ঢাকার কেন্দ্রীয় পশু হাপসপাতালের সাবেক প্রধান ভেটেরিনারি অফিসার ও ঢাকা চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্লাহ, গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন এবং সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ জুলকার নাইন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম