শরীয়তপুরে ফল ঘোষণার পর কেন্দ্রে হামলা, ৩ কনস্টেবল আহত

শরীয়তপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে হামলা করেছে দুর্বৃত্তরা। ফলাফল ঘোষণার পর হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পরাজিত মেম্বার প্রার্থী দলিলউদ্দিন ধলু মাদবর (ঘুড়ি) ও আজিবর রহমানকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ৩ নম্বর ওয়ার্ডের বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলাকারীরা চারটি মোটরসাইকেল ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে। আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দিয়েছে।

এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, কনস্টেবল মো. শরীফুজ্জামান ও মো. মামুন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, পরাজিত সদস্য প্রার্থীদের সমর্থকরা এ হামলা চালিয়েছে। ঘটনার পর পরাজিত মেম্বার প্রার্থী দলিলউদ্দিন ধলু মাদবর (ঘুড়ি) ও আজিবর রহমানকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার চিকন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে  (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচজন প্রার্থী ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকাল সাড়ে ৫টার দিকে বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন ভোটের ফলাফল ঘোষণা করেন। 

সদস্য প্রার্থীদের ফলাফল ঘোষণা করা শেষ হলে কেন্দ্রের বাইরে থাকা পরাজিত প্রার্থীদের সমর্থকরা কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে।

হামলাকারীরা ভোট কেন্দ্রের মাঠে থাকা পুলিশের দুটি, সহকারী প্রিসাইডিং অফিসারদের দুটি মোটরসাইকেল ও ভোটের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। তারা আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দেয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির পুলিশ, র‍্যাব ও বিজিবি নিয়ে হামলাকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার ও পালং মডেল থানার ওসি আক্তার হোসেন ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তাদের ও ভোটের মালামাল উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যান।

আহত কনস্টেবল মো. শরীফুজ্জামান বলেন, মোরগ মার্কার প্রার্থী সেলিম সরদার বিজয়ী হয়ে কেন্দ্রের মাঠ থেকে মিছিল নিয়ে বের হয়। এরপর পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রথমে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আমরা তিনজন আহত হই। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব ও বিজিবি আমাদের উদ্ধার করে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম