কফির কাপের পর এবার বাদামের খোসায় পূজামণ্ডপ

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫

আপাতদৃষ্টিতে দেখে মনে হবে নান্দনিক কোনও উপকরণ দিয়ে তৈরি হয়েছে পূজামণ্ডপটি। তবে ভুলটি ভাঙলে আশ্চর্য হবেন যে কেউই। বাদামের ৮০ কেজি খোসা দিয়ে অভিনবভাবে মণ্ডপটি বানিয়েছেন মুন্সীগঞ্জের নয়াপাড়ার নবীন সংঘের সদস্যরা।

বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বাদামের ৮০ কেজি খোসা ব্যবহার করে মণ্ডপটি সাজান তারা। সরস্বতী প্রতিমা, মণ্ডপ, পূজার গেট সব তৈরিতেই প্রধান উপাদান ব্যবহার করা হয়েছে বাদামের খোসা। অভিনব এই মণ্ডপ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজা পালনে উৎসাহ ও উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

কফির কাপের পর এবার বাদামের খোসায় পূজামণ্ডপ

নয়াপাড়ার নবীন সংঘের সাংগঠনিক সম্পাদক লোকনাথ দাস হৃদয় বলেন, ‘মুন্সীগঞ্জের মিরকাদিম, বেতকা মুন্সীরহাটসহ বিভিন্ন এলাকা থেকে বাদামের প্রায় ৮০ কেজি খোসা কিনে এনেছি। নবীন সংঘের সব সদস্যরা কাজল চন্দ্র দাসের নেতৃত্বে কাজ করেছেন। এখানে কোনও পেশাদার শিল্পী নেই। আমাদের সংঘের সদস্য কেউ কাঠমিস্ত্রি, কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী। গেটসহ পূজা মণ্ডপ তৈরিতে আমাদের দিনরাত খেটে প্রায় দেড় মাস সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।’

কফির কাপের পর এবার বাদামের খোসায় পূজামণ্ডপ

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস বলেন, ‘নবীন সংঘের সভাপতি ড. দীনেশ মণ্ডলের বাড়িতে আমরা সবসময় সরস্বতী পূজার আয়োজন করি। প্রতিমা এনেছি মুন্সীরহাট থেকে। তারপরে প্রতিমা সাজানোর কাজ করতে হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে কাজ করছি। এর আগেও আমরা ৫০ হাজার কফি কাপ দিয়ে প্রতিমা গড়েছিলাম। এবার ককশিট, কাঠের গুঁড়া, দড়ি দিয়ে সাজানো হয়েছে প্রতিমা ও পূজার মঞ্চ। তবে, প্রধান উপাদান বাদামের খোসা।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান