জেব্রার মৃত্যু নিয়ে যা বললো মেডিক্যাল বোর্ড

গাজীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৬

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা যাওয়া জেব্রাগুলোর নিয়মিত খাদ্যের (পার্কের ঘাস) মধ্যে সিসা ও বায়ুদূষণের প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক ও জেব্রার মৃত্যু নিয়ে গঠিত বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের সদস্য ড. মো. আবু হাদী নূর আলী খান সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, ‘ল্যাব পরীক্ষায় পার্কের ঘাসে লেডের (সিসার) উপস্থিতি পাওয়া গেছে। পার্কের আশপাশে শিল্প এলাকা। তা ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশার জ্বালানি ও মবিল থেকে কালো ধোঁয়ার প্রভাব এবং একই সঙ্গে সিসার উপস্থিতিতে বিষক্রিয়া ঘটেছে। একদিকে বায়ুদূষণ, অন্যদিকে প্রচণ্ড শীতে নিউমোনিয়ায় আটটি জেব্রার মৃত্যু হয়েছে। এসব কিছু জেব্রার মতো অন্যান্য প্রাণীর মধ্যেও প্রভাব ফেলেছে। মারা যাওয়া ১১টির মধ্যে তিনটি জেব্রার নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। তবে কতটা আঘাতে এটি হয়েছে তা নিশ্চিত নয়। ওই তিনটি জেব্রার মধ্যে লড়াই হয়েছিল বলে জানা যায়। মারা যাওয়া জেব্রাগুলোর ছবি দেখে এ বিষয়টি শনাক্ত করা গেছে।’

তিনি আরও বলেন, ‘জেব্রাগুলো ভাই-বোন, বাবা-মায়ের মধ্যে প্রজনন ঘটিয়েছে। একই পরিবারের মধ্যে প্রজনন ঘটলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। জেব্রা ঘোড়া প্রজাতির প্রাণী। একই পাত্রে বানর খাবার খেলেও বানর থেকে জেব্রার দেহে জীবাণু ছড়ানোর কথা নয়। মানুষের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার মতোই জেব্রারও নিউমোনিয়া হতে পারে।  এ ছাড়া জেব্রা ব্যবস্থাপনায়ও সমস্যা থাকতে পারে। সব বিষয় চিহ্নিত করে প্রাণীর সুস্থতার জন্য পার্ক কর্তৃপক্ষকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এমন একটি পার্কে এতগুলো প্রাণী, একজন মাত্র ভেটেরিনারি চিকিৎসক কীভাবে মোকাবিলা করবেন? জীবাণুর সংক্রমণ হলে সবগুলো একসঙ্গে একজনের পক্ষে দেখভাল করা সম্ভব নয়।’

তিনি জানান, ইতোমধ্যে ল্যাব পরীক্ষার প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় পার্কে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সঙ্গে মেডিক্যাল বোর্ডের মিটিং হবে। সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যায়। এসব প্রাণীর মৃত্যুর ঘটনায় একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১০ দিন মেয়াদে ২৬ জানুয়ারি তদন্ত কমিটি গঠন করে এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় পৃথক আরেকটি কমিটি করেছে।

 

/আরকে/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম