চায়ে চেতনানাশক ওষুধ মিশিয়ে ইজিবাইক ছিনতাই করতো তারা

রাজবাড়ী সংবাদদাতা
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৫

রাজবাড়ীতে চায়ের কাপে চেতনানাশক ওষুধ মিশিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলো—আকাশ মাদবর (১৯), রবিন হোসেন (২২), নিজাম উদ্দিন সালমান (৩০), আকরাম হোসেন (২৬) ও সাদ্দাম হোসেন (২৬)। সংঘবদ্ধ এই চক্রের মধ্যে একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে এ কাজে সহযোগিতা করতো বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ জানুয়ারি রাজবাড়ীর কালুখালী ও গোয়ালন্দ থানা এলাকা থেকে অজ্ঞান করে ইসমাইল শেখ ও সুজন পাঠান নামে দুইজনের ইজিবাইক ছিনতাই করে একটি চক্র। পরে দুই জনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভুক্তভোগীদের পরিবার স্ব স্ব থানায় মামলা করেন।

এরপর কালুখালী থানার ওসি নাজমুল হাসানের নেতৃত্বে এসআই হাসানুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের ঢাকা ও পাবনার বিভিন্ন স্থান থেকে পাঁচ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর সংঘবদ্ধ চক্রটি একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে আরও বহু অপরাধ সংঘটন করেছে বলে স্বীকার করেছে। মামলা দুটির তদন্ত অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতি‌রিক্ত পু‌লিশ সুপার মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন চৌধুরী ও সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার সুমন কুমার সাহা প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের