টাঙ্গাই‌লে বিএনপির ৪৭ নেতাকর্মী কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় বিএনপির ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সখীপুর) আমলি আদালতে ৬০ জন বিএনপি নেতাকর্মী আত্মসমর্পণ করেন। বিচারক ফারজানা হাসানাত ১৩ জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ৪৭ জনের নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ওই নির্বাচনের আগে ২০ ডিসেম্বর রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও পিকআপভ্যান ভাঙচুর করা হয়। এ ঘটনায় সখীপুর থানা পুলিশ বাদী হয়ে ১৯৬ জনের নামে মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে ওই মামলায় ১২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত, হয়রানিমূলক, গায়েবি ও মিথ্যা এ মামলাটি দায়ের করা হয়। পরে নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করলে ৪৯ জনকে কারাগারে পাঠানো হয়।

তানভীর আহমেদ বলেন, ‘বিএনপির ৬০ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের বিচারক ১৩ জন অসুস্থতার কারণে জামিন দেন। আর ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের