ক্রেতা-বিক্রেতাদের আটক করে টিকা কেন্দ্রে পাঠালো পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৬

মানিকগঞ্জ সদরের বিভিন্ন হাটবাজার, রেস্তোরাঁ ও বিপণিবিতানগুলোয় ক্রেতা-বিক্রেতাদের টিকা কার্ড আছে কিনা তা দেখতে অভিযান চালায় পুলিশ। এ অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় শহরের বেউথা এলাকা থেকে ১০ জনকে আটক করে টিকা দেওয়ার ব্যবস্থা করে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের বেউথা এলাকার মাছ বাজার, ফলের দোকান, ফার্মেসি, মুদিদোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে অনেকেই দোকান বন্ধ করে সটকে পড়েন। তবে উপস্থিত ছয় জন বিক্রেতা ও চার জন ক্রেতাকে আটক করা হয়। তারা স্বাস্থ্যবিধি মানছিলেন না, টিকার কার্ডও দেখাতে পারেননি। পরে তাদের পুলিশের বাসে জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এসপি বলেন, ‘করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলা, সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণের পাশাপাশি টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে এ অভিযান চালানো হচ্ছে। জেলা সদরের বাইরে বাকি ছয়টি থানার পুলিশও অভিযান পরিচালনা করছে। অভিযানে এ পর্যন্ত এক হাজার ২০০ জন ক্রেতা-বিক্রেতা ও পথচারীকে টিকাদান কেন্দ্রে পাঠিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি