দৌলতদিয়ায় পারের অপেক্ষায় কয়েকশ’ যান, যাত্রীদের দুর্ভোগ

রাজবাড়ী সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা নদী পারের অপেক্ষায় কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। দীর্ঘক্ষণ আটকে থাকায় যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত প্রায় চার কিলোমিটার পণ্যবাহী ট্রাক, বাস ও কার্ভাডভ্যানের লম্বা সারি রয়েছে।

দীর্ঘক্ষণ আটকে থাকায় যাত্রী ও চালকরা দুর্ভোগে

যশোর থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক সুমন খান বলেন, ‘ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ভোরে দৌলতদিয়া এসে পৌঁছেছি। এখনও সিরিয়ালে আটকে আছি। কখন ফেরিতে উঠতে পারবো জানি না।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়ান বলেন,ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী ট্রাকের চাপ বেশি থাকায় ঘাটপ্রান্তে ট্রাকের সিরিয়াল হয়েছে। আশা করছি বিকালের মধ্যে  চাপ থাকবে না। বর্তমানে এই নৌপথে যানবাহন পারাপারে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম