কয়েল থেকে লাগা আগুনে পুড়লো ৩ লাখ টাকার মালামাল

নারায়ণগঞ্জ সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েল থেকে লাগা আগুনে তিন বসত ঘরের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিজমিজি কালুহাজী রোড সংলগ্ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, কয়েলের আগুন থেকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ফার্মেসি দোকানের মালিক মো. শাহীন বলেন, হঠাৎ চিৎকার শুনে রাস্তায় এসে দেখি, ওই বাড়ির অনেক উঁচু পর্যন্ত দাউদাউ করে আগুন জ্বলছে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন জানান, ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডে তিনটি ঘরের আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের