পুলিশ সদস্যকে চাপা দিয়ে ট্রাক নিয়ে পালালো চালক

নারায়ণগঞ্জ সংবাদদাতা
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় আফাজউদ্দিন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তাকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আফাজউদ্দিন।

নিহত পুলিশ সদস্য তালতলা তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামে। বাবার নাম মজনু মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ির ইনচার্জ আবু সাঈদ। তিনি বলেন, পুলিশ সদস্যকে চাপা দিয়ে চালক ট্রাক নিয়ে পালিয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম