একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটিতে মৃত ব্যক্তির নাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:১১

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ কর্তৃক সমন্বয় কমিটিতে মৃত ব্যক্তির নাম দেওয়া হয়েছে। ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী পুষ্পস্তবক প্রদান উপ-কমিটির তিন নং সিরিয়ালে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মরহুম আলী হোসেনের নাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী স্বাক্ষরিত সমন্বয় কমিটির সদস্যদের নাম সম্বলিত চিঠি বিতরণ করা হয়।

চিঠিতে দেখা যায়, একুশে ফেব্রুয়রি উদযাপনের জন্য সমন্বয় কমিটিতে মোট সাতটি উপকমিটি করা হয়েছে। এগুলোতে সোনারগাঁ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকতা, স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীদের রাখা হয়েছে।

ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক প্রদান বিষয়ক উপকমিটিতে মোট ১৩ জন সদস্য রাখা হয়েছে। ১৩ জনের মধ্যে তিন নং ক্রমে লেখা হয়েছে, ‘জনাব আলী হোসেন, জাতীয় পার্টি সোনারগাঁ উপজেলা।’

অথচ জাতীয় পার্টি নেতা আলী হোসেন বছরখানেক আগেই মারা গেছেন। বর্তমানে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে আছেন আব্দুর রউফ।

এছাড়া একই উপকমিটিতে ৪ নং ক্রমে লেখা রয়েছে গাজী মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা যুবলীগ। অথচ চার বছর আগেই যুবলীগের কমিটি বিলুপ্ত হয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি পদে আছেন রফিকুল ইসলাম নান্নু। অপরদিকে গাজী মজিবুর রহমান বর্তমানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ জানান, এটা অত্যন্ত দুঃখজনক। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচাই বাছাই করে তালিকায় নাম দেওয়া উচিত।

মৃত ব্যক্তির নাম কিভাবে উপকমিটিতে যুক্ত হয়েছে? এ ব্যপারে জানতে চাওয়া হয় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর কাছে। তিনি জানান, আমি নতুন যোগদান করেছি। তাই বিষয়টি লক্ষ্য করা হয়নি। পরবর্তীতে যাচাইবাছাই করে কমিটিতে নাম যুক্ত করা হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি