‘খালেদা জিয়া অমর হোক’ লেখায় মানহানি মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির ১০টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির ঘোষণাপত্রে ‘খালেদা জিয়া অমর হোক’ লেখায় মানহানি মামলা করা হয়েছে। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা।

নারায়ণগঞ্জ সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালত মামলাটি গ্রহণ করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী রাসেল রানা বলেন, ‘আমাদের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনও বাসার মধ্যে অবরুদ্ধ অবস্থায় জীবিত আছেন। কিন্তু সোনারগাঁ থানা বিএনপি তাকে অমর ঘোষণা করেছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এই কাজে জড়িতদের বিরুদ্ধে বিএনপির একজন কর্মী হিসেবে মানহানির মামলা করেছি। আশা করি তাদের বিরুদ্ধে সারাদেশেই মামলা হবে।’

আরও পড়ুন: বিএনপির কমিটির ঘোষণাপত্রে ‘খালেদা জিয়া অমর হোক’

মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, সোনারগাঁ থানা বিএনপির অধীনে থাকা ১০টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করে। আর এই কমিটির দলীয় প্যাডে বেগম খালেদা জিয়াকে অমর ঘোষণা তথা মৃত করা হয়েছে। এতে খালেদা জিয়ার মানহানি হওয়ায় রাসেল রানা বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে সোনারগাঁ থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন বলেন, ‌এটা আমাদের প্রিন্টিং ভুল ছিল। কমিটির চিন্তা করতে গিয়ে আমরা প্যাডের ওপরের দিকে খেয়াল করিনি। এজন্য বিএনপিসহ সকল নেতাকর্মীর কাছে ক্ষমাপ্রার্থী। এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল। ভুল তো মানুষই করে। তারপরও আমরা এই ভুলের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে কয়েকটি কমিটির কাগজ সংশোধন করেছি।’

তিনি আরও বলেন, ‌‘আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। আদালতের কাছে সব বিষয় তুলে ধরবো।’

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্যাডে ১০টি ইউনিট কমিটির অনুমোদন দেন। কমিটির কাগজের ওপরের দিকে মাঝ বরাবর লেখা ছিল ‘খালেদা জিয়া অমর হোক’।

/এসএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম